শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

মহান শহীদদের প্রতি রওশন এরশাদের শ্রদ্ধা নিবেদন

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৮২ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার সেই মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নি‌বেদন করেছেন জাতীয় সংস‌দের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এম‌পি।

আজ শুক্রবার একু‌শের প্রথম প্রহ‌রে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক দি‌য়ে ভাষা শহীদ‌দের প্রতি শ্রদ্ধা জানান তি‌নি। এসময় তি‌নি ভাষা শহীদদের আত্মার মাগ‌ফিরাত কামনা করেন।

তার স‌ঙ্গে বি‌রোধী দ‌লের উপ‌নেতা ও জাতীয় পা‌র্টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কা‌দের এম‌পি, চিফ হুইপ ও জাতীয় পা‌র্টির মহাস‌চিব ম‌সিউর রহমান রাঙ্গা, ‌জাপার অ‌তি‌রিক্ত মহাস‌চিব ফখরুল ইমাম এম‌পি, প্রেসি‌ডিয়াম সদস‌্য আব্দুল মান্নান, সাইফু‌দ্দিন আহ‌মেদ মিলন, হুইপ পীর ফজলুর রহমান মেজবাহ, নাজমা আক্তার এমপিসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

এর আ‌গে একুশের প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১টি মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, আওয়ামী লীগের সিনিয়র নেতা এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com