রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা

খালেদা জিয়া হাসপাতাল থেকে ডিসচার্জ হলেই কেরানীগঞ্জ কারাগারে’

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ৩৯৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে ডিসচার্জ হলেই কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার সচিবালয়ে তার নিজ দফতরে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, কেরানীগঞ্জ কারাগার একটি আধুনিক কারাগার হিসেবে নির্মাণ করা হয়েছে। সেখানে ফিমেল অংশ তৈরি করতে একটু সময় লেগে গেছে। বর্তমানে সেখানে সব ধরণের কাজ শেষ হয়েছে। এখন খালেদা জিয়া হাসপাতাল থেকে ডিসচার্জ হলে হয়তো তাকে ওই জায়গায়য় (কেরানীগঞ্জ কারাগার) নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা প্রথমে খালেদা জিয়াকে পুরাতন কারাগারেই রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছি যে এই জায়গাটা যাদুঘরে রূপান্তরিত করবো। এ কারণে অনেক বড় অংশই ভেঙ্গে ফেলা হবে। ফলে তাকে এখানে আর রাখা যাবে না। দ্রুতই কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com