রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শার্শা বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক তাহিরপুরে শুকনো নদীতে নৌকায় পারাপার, ভাড়া আদায়ের অভিযোগে সমালোচনার ঝড় উলিপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন ধামইরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রেসক্লাবের নিন্দা কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ দিনাজপুরের বিরামপুরে উপজেলার কুন্দনহাটে প্রকাশ্যে হামলা, টাকা মোবাইল ছিনতাইয়ের অভিযোগ: যুবক হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে নানা অভিযোগে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি বিশেষ সম্মাননা দেওয়া হবে প্রয়াত কারিনাকে

ডিআইজি মিজানের স্ত্রী-ভাইকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ২৬৫ বার পঠিত

আদালত প্রতিবেদক: আজ মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় পুলিশের বিতর্কিত ডিআইজি (সাময়িক বরখাস্ত) মিজানুর রহমানের স্ত্রী ও ভাইকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার আদেশ দিয়েছেন আদালত। মামলায় ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ও ভাই মাহবুবুর রহমান শুরু থেকে পলাতক।

গত ৩০ জানুয়ারি এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দেয়া হয়। তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মঞ্জুর মোর্শেদ এ চার্জশিট দেন। ৯ ফেব্রুয়ারি আদালত চার আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে পলাতক ওই দুই আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। এতদিনেও ওই দুই আসামিকে গ্রেফতার করা যায়নি মর্মে প্রতিবেদন দিলে মঙ্গলবার আদালত এ আদেশ দেন।

একই সঙ্গে আগামী ২ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। মামলার অপর দুই আসামি ডিআইজি মিজান ও তার ভাগ্নে এসআই মাহমুদুল হাসান কারাগারে আছেন।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের জানুয়ারিতে ডিআইজি মিজানের বিরুদ্ধে স্ত্রী-সন্তান রেখে অপর এক নারীকে জোরপূর্বক বিয়ে ও নির্যাতনের অভিযোগ ওঠে। এছাড়া এক নারী সংবাদ পাঠিকাকে হুমকি দেয়ার অভিযোগ আসে। চার মাস পর তার অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধান শেষে ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) কমিশনের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com