বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পবিত্র আশুরার ছুটি কবে, জানা গেল জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? শিল্পকলায় দুই দিনব্যাপী সংগীত উৎসব পুশইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল: মঞ্জু ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা

তিন জেলায় যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৩০০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: চুয়াডাঙ্গা, মেহেরপুর ও নড়াইল জেলাধীন উপজেলা, থানা ও পৌর যুবদলের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দপ্তরের দায়িত্বে থাকা কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক টিমের সরেজমিন প্রতিবেদনের ভিত্তিতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি চুয়াডাঙ্গা, মেহেরপুর ও নড়াইল জেলাধীন সকল উপজেলা, থানা ও পৌর কমিটিসমূহ বিলুপ্ত করেছে। খুলনা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক টিমের মতামতের ভিত্তিতে অচিরেই ইউনিট সমূহ পুনঃগঠন করা হবে।

এর আগে, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও পঞ্চগড় জেলার ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সঙ্গে কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক টিমের সাথে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও পঞ্চগড় জেলার উপজেলা, থানা ও পৌর ইউনিট কমিটি সমূহ বিলুপ্ত ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com