ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

প্রবাসফেরতদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার নির্দেশ হাইকোর্টের

আদালত প্রতিবেদক: করোনাভাইরাসের বিস্তাররোধে দেশের বাইরে থেকে আসা প্রবাসীদের প্রত্যেককে কোয়ারেন্টাইনে রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এজন্য যাবতীয় পদক্ষেপ নিতে সিভিল এভিয়েশন অথরিটি (বেবিচক) ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছেন আদালত।

এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ কয়েক দফা নির্দেশনা দিয়ে আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ইউনুছ আলী আকন্দ নিজে। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ এম আর চৌধুরী। শুনানিকালে আদালত আইনজীবী রেজা ই রাব্বি খন্দকারের মতামতও শুনেছেন।

ইউনুছ আলী আকন্দ জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিদেশ থেকে আসা প্রবাসীদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখতে ও স্বাস্থ্যগত পরীক্ষা করতে তাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও পররাষ্ট্র সচিবের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পাশাপাশি আদালত আরও তিন নির্দেশনা দিয়েছেন। এ তিন নির্দেশনা হলো- বিদেশফেরত সবাইকে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ; বিদেশফেরত ও সন্দেহভাজনদের মেডিকেল চেকআপ ও স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্বাস্থ্য সচিবের প্রতি নির্দেশ এবং জেলা প্রশাসনের মাধ্যমে কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিদের তদারকি করতে জনপ্রশাসন সচিবের প্রতি নির্দেশ।

বিশ্বব্যাপী মহামারিতে পরিণত করোনাভাইরাস গত ৮ মার্চ শনাক্ত হয়েছে বাংলাদেশেও। এরপর প্রায় প্রতিদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ জন। মারা গেছেন একজন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন তিনজন।

দেশে যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের কেউ প্রবাসফেরত, আবার কেউ ওই প্রবাসফেরতদের সংস্পর্শে থাকা স্বজন বলে জানাচ্ছে সরকারের আইইডিসিআর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

প্রবাসফেরতদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার নির্দেশ হাইকোর্টের

আপডেট টাইম : ০৪:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০