ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

ঢাকার ফ্লাইট বন্ধ করল থাই লায়ন এয়ার

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকক থেকে ঢাকা রুটের ফ্লাইট ৪১ দিনের জন্য বাতিল ঘোষণা করেছে থাই লায়ন এয়ার। এয়ারলাইন্সটি সপ্তাহে ৪ দিন ব্যাংককের ডন মিয়াং এয়ারপোর্ট থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী নিয়ে আসে।

এক বার্তায় থাই লায়ন এয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবের কারণে ও সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ২০ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ঢাকা রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে।

এয়ারলাইন্সটি জানায়, যেসব যাত্রী টিকিটের তারিখ পরিবর্তন করে এ বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ভ্রমণ করবেন, তাদের তারিখ পরিবর্তনের জন্য কোনো ফি দিতে হবে না। এছাড়াও টিকিট কেটেও যদি কেউ ভ্রমণ না করে, তাহলে তার সম্পূর্ণ টাকা ফেরত দেবে সংস্থাটি।

ঢাকা ছাড়াও মুম্বাই, সিঙ্গাপুর, চীন, জাপান, হ্যানয়, তাইপে, কলম্বো, বালি, জাকার্তা, কাঠমান্ডু ও ইয়াংগুন রুটেও ৩০ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইন্সটি।

উল্লেখ্য, চীনের হুবেই থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ১৭৩টি দেশ ও অঞ্চলে আঘাত হেনেছে। এখন পর্যন্ত এ ভাইরাসে ২ লাখ ২১ হাজার ৮৫১ জন আক্রান্ত হয়েছে। ৮ হাজার ৯৯৯ জনের প্রাণহানি হয়েছে।

বাংলাদেশে এ ভাইরাসে এখন পর্যন্ত ১৭ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। জেলায় জেলায় কয়েক হাজার মানুষকে হোম কোয়ারেন্টাইন ও আইসোলোশনে রাখা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

ঢাকার ফ্লাইট বন্ধ করল থাই লায়ন এয়ার

আপডেট টাইম : ০৭:৫৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০