শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

রাজধানীতে জীবাণুনাশক ছিটাচ্ছে পুলিশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ২৮৯ বার পঠিত

ঢাকা: করোনা ভাইরাস থেকে রাজধানীবাসীর স্বাস্থ্য সুরক্ষায় গত সাতদিন ধরে জীবাণুনাশক ওষুধ ছিটাচ্ছে ঢাকা মহানগর পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) সপ্তম দিনের মতো রাজধানীর বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গত ২৫ মার্চ থেকে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রতিদিন ডিএমপির আটটি ওয়াটার ক্যানন আট ক্রাইম বিভাগের (রমনা, তেজগাঁও, লালবাগ, ওয়ারী, মিরপুর, গুলশান, উত্তরা ও মতিঝিল) বিভিন্ন স্থানে প্রথমে সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত জীবাণুনাশক ওষুধ ছিটানো শুরু হয়। পরে দ্বিতীয় দফায় বিকেল ৪টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ জানান, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশনায় বুধবার (২৫ মার্চ) থেকে প্রতিদিন দুইবার করে ওয়াটার ক্যানন দিয়ে ঢাকা মহানগর এলাকায় জীবাণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে। জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com