ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

পুলওয়ামায় সংঘর্ষে সেনাসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় সেনাবাহিনী ও সন্দেহভাজন বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলছে। এতে ইতোমধ্যে তিন বিদ্রোহী ও এক সেনা সদস্য নিহত হয়েছে।
এ ছাড়া আরও সেনা জওয়ান এবং একজন স্থানীয় বাসিন্দা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। সেইসঙ্গে ওই এলাকায় কারফিউ জারি করে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।

সেনা ও পুলিশ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার বলছে, গোপন সূত্রে পুলওয়ামার ডালিপোরা এলাকায় বিদ্রোহীদের লুকিয়ে থাকার খবর আসে। বৃহস্পতিবার ভোরে সেনাবাহিনী, সিআরপিএফ রাষ্ট্রীয় রাইফেলস এবং স্পেশাল অপারেশনস গ্রুপের যৌথ বাহিনী অভিযান চালায়। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। ডেরার কাছাকাছি পৌঁছতেই গুলি চালায় বিদ্রোহীরা।

পাল্টা গুলি চালাতে শুরু করে যৌথ বাহিনীও। দফায় দফায় গোলাগুলিতে তিন বিদ্রোহী নিহত হয়। আর বিদ্রোহীদের ছোড়া গুলিতে আহত হয় তিন সেনা জওয়ান ও এক স্থানীয় বাসিন্দা। পরে ঘটনাস্থলেই এক সেনা জওয়ানের মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ভারতের অন্তত ৪৪ সেনা সদস্য নিহত হয়। এর পর থেকেই সেখানে সাঁড়াশি অভিযান চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

পুলওয়ামায় সংঘর্ষে সেনাসহ নিহত ৪

আপডেট টাইম : ০২:৩৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯