ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

দেশবাসীর জন্য মুজিববর্ষের উপহার মাজেদের ফাঁসি

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতি আবার ভারমুক্ত হলো। এটি মুজিব বর্ষের শ্রেষ্ঠ উপহার।

রোববার (১২ এপ্রিল) দুপুরে ধানমন্ডির নিজ বাসায় এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, তার ফাঁসি সরকারের পক্ষ হতে দেশবাসীর জন্য মুজিব বর্ষের উপহার। বাকি আরো ৫ জন খুনি বিদেশে পলাতক রয়েছে। তাদের দুই জন কোথায় আছে সে সম্পর্কে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। তবে সবাইকে দেশে ফিরিয়ে আনতে সবোর্চ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষকে ঘরে অবস্থান করতে হবে। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। একই সঙ্গে, নিয়ম মেনে চললে করোনাভাইরাসের প্রাদুর্ভাব যেভাবে দেখা দিয়েছে তাও ইনশাল্লাহ আমরা মোকাবিলা করতে সক্ষম হবো।

গতকাল শনিবার দিনগত রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় আরও ৫ আসামি এখনো পলাতক রয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দেশবাসীর জন্য মুজিববর্ষের উপহার মাজেদের ফাঁসি

আপডেট টাইম : ০৪:৩৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০