ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

বিসিক শিল্পনগরীতে তিন মাসের জন্য সার্ভিস চার্জ আদায় স্থগিত

অর্থনৈতিক প্রতিবেদক: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতাধীন শিল্পনগরিগুলোয় স্থাপন করা শিল্প ইউনিটের সব ধরনের সার্ভিস চার্জ আদায় আগামী তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিসিকের এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

বিশ্বব্যাপী কোভিড-১৯ -এর কারণে দেশের শিল্পায়নের ধারাকে গতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় বিসিক শিল্পনগরীতে অবস্থিত সব শিল্প ইউনিটের ২০১৯ সালের বাড়ানো সার্ভিস চার্জসহ অন্যান্য চার্জ আদায় আগামী তিন মাস স্থগিত থাকবে।

বিসিক জানায়, সারাদেশে বিসিকের ৭৬টি শিল্পনগরী রয়েছে। শিল্পনগরী কর্মকর্তাদের এ আদেশ বাস্তবায়নে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এটি বাস্তবায়ন নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালকদের বলা হয়েছে।

উল্লেখ্য, বিসিক কর্তৃপক্ষ শিল্পনগরীগুলোহ থেকে তিন ধরনের সার্ভিস চার্জ নিয়ে থাকে। ভূমি উন্নয়ন ফি, পানির বিল এবং শিল্পনগরীসমূহের রাস্তা ঘাট, ড্রেনেজ, কালভার্ট (অবকাঠামো ও ইউটিলিটি) জন্য সার্ভিস চার্জ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

বিসিক শিল্পনগরীতে তিন মাসের জন্য সার্ভিস চার্জ আদায় স্থগিত

আপডেট টাইম : ০৬:৫৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০