ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

সিপিডি’র গবেষণায় তথ্যমন্ত্রীর বিস্ময়

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংকটে থাকা মানুষকে খাদ্য সহায়তা দিতে সিপিডির (সেন্টার ফর পলিসি ডায়ালগ) পর্যালোচনায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারের নেওয়া পদক্ষেপ প্রতিফলিত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নববর্ষের প্রথম দিন রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে এই বিষয়ে কথা বলেন তিনি। এ সময় সব গণমাধ্যমকর্মীসহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যাপক সহায়তাসহ দেশের প্রায় ৬ কোটি মানুষকে সরকারি সহায়তার আওতায় এনেছেন। সে বিষয়টি সিপিডি’র গবেষণায় প্রতিফলিত না হওয়ায় বিস্ময় ও দুঃখপ্রকাশ করেন তিনি।

তথ্যমন্ত্রী বিএনপি’র সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য সম্পর্কে বলেন, দলটির নেতারা করোনাভাইরাসের দুর্যোগে জনগণের পাশে না দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথাবার্তার প্রতিযোগিতায় নেমেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

সিপিডি’র গবেষণায় তথ্যমন্ত্রীর বিস্ময়

আপডেট টাইম : ০৮:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০