ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

কালীগঞ্জে ৮৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত

3d render impression of floating coronavirus cells. Coronaviruses cause respiratory tract infections in humans and are connected with common colds, pneumonia and severe acute respiratory syndrome (SARS).

জ্যাকশন মাইকেল রোজারিও,কালীগঞ্জ: নতুন করে ১৪ জন সহ কালীগঞ্জে ৮৯ জন করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। জানা যায় গাজীপুরের কালীগঞ্জ থেকে গত ১৯ ও ২০ এপ্রিলে করোনা সন্দেহে রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বৃহস্পতিবার দুপুরে পজিটিভ রিপোর্ট আসে১৪ জনের। এ নিয়ে কালীগঞ্জে মোট করোনায় আক্রান্ত ৮৯ জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: ছাদেকুর রহমান আকন্দ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছাদেকুর রহমান জানান, গত ১৯ ও ২০ এপ্রিল করোনা সন্দেহে রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বৃহস্পতিবার দুপুরে ১৪ জনের পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে কালীগঞ্জ পৌরসভার ১৩ জন ও জামালপুর ইউনিয়নের ১ জন। গত ১৯ এপ্রিল পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৭৫ জন। বৃহস্পতিবারের ১৪ জন নিয়ে কালীগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা মোট ৮৯ জন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানোর কাজ অব্যাহত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শিবলী সাদিক জানান, উপজেলায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ জন এবং আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন করে তাদের বাড়িতে সতর্কতামূলক লাল নিশান টানিয়ে দেয়ার কাজ চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

কালীগঞ্জে ৮৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত

আপডেট টাইম : ০৬:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০