শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত উলিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত- ১ চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন রৌমারীতে ৩১ বোতল বিদেশি মদসহ ১ জন গ্রেফতার ঝালকাঠি পৌরসভার সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর প্রার্থী ফারজানা মালা

দুঃস্থ ও দরিদ্রদের সহায়তায় এগিয়ে আসুন: প্রেসিডেন্ট

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ২৯৪ বার পঠিত

করোনা পরিস্থিতিতে সমাজের সচ্ছল জনগোষ্ঠীকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে দুঃস্থ ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে প্রেসিডেন্ট এই আহ্বান জানান।
আবদুল হামিদ বলেন, ‘বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট মহামারীর ফলে এ বছর পবিত্র রমজান মাস ভিন্ন প্রেক্ষাপটে পালিত হবে। আমি রমজান মাসে নিজ নিজ ঘরে ইবাদত বন্দেগী করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘একই সাথে সমাজের সচ্ছল জনগোষ্ঠীকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে দুঃস্থ ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে ছড়িয়ে পড়ুক। রমজানের পবিত্রতায় সকলের জীবন ভরে উঠুক। পরম করুণাময় যেন বিশ্ববাসীকে এ মহামারি থেকে রক্ষা করেন এই প্রার্থনা করি।’

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে প্রেসিডেন্ট বলেন, ‘বছর ঘুরে বরকতময় মাহে রমজান আমাদের মাঝে সমাগত। অশেষ বরকত, মাগফিরাত ও নাজাতের এ মাস মহান আল্লাহর নৈকট্য এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয়। সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের জন্য যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সমগ্র মুসলিম উম্মাহ এ মাসটি পালন করে থাকে।’

তিনি বলেন, ‘সিয়াম ধনী-গরীব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর সঠিক প্রতিফলন ঘটাতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলে অবদান রাখবেন – এ প্রত্যাশা করি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com