শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রমনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার পাঁচজনকে সাজা প্রদান এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায়

টঙ্গীতে টিসিবির পণ্যসহ তিনজন আটক

  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩৬২ বার পঠিত

টঙ্গী প্রতিনিধি : গাজীপুর মহানগরীর টঙ্গী বাজারে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগে ৩জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-শাহ সুলতান, মো. হেলাল ও মো. নিজাম। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য আটক করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের (টঙ্গী জোন) সিনিয়র সহকারী কমিশনার থোয়াই অং প্রু মারমা জানান, টিসিবির পণ্য টঙ্গী বাজার দোকানে বিক্রির হচ্ছে। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে পণ্যসহ তিনজনকে আটক করা হয়। সময় তাদের কাছ থেকে ৪ বস্তা পেঁয়াজ, ১ বস্তা ডাল, ৩ বস্তা চিনি ও ২ বস্তা ছোলা আটক করা হয়।
থোয়াই অংপ্রু মারমা আরো বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিসিবির স্থানীয় ডিলার মো. অলিউল্লাহ কাছ থেকে ওই পণ্য পাইকারি দরে কিনে খুচরা মূল্যে বাজারে বিক্রির করার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com