শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যশোরের কথিত আত্নগোপনে ছিলেন অপহরণ কারি আবিদ হোসেন প্রতিটি ওয়ার্ডে ফুটবল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের ভাসানচর থেকে পালানো ৩৭ রোহিঙ্গা সন্দ্বীপ থেকে আটক দেশে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নে কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত চাঁদপুরে দু’টি রেস্টুরেন্টকে জরিমানা তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা পাঠানোর নির্দেশ মাউশি’র নাগেশ্বরীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে র‍্যাবের জালে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস আজ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ২৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’।কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা সম্পর্কে দেশব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পঞ্চমবারের মতো উদযাপন করবে এই দিবসটি।

২০২০ সাল হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- ‘মুজিববর্ষ’। এজন্য এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মুজিববর্ষের অঙ্গীকার, শোভন কর্মপরিবেশ হোক সবার’।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্য সামনে নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমান সরকার ২০১৬ সাল থেকে দিবসটি উদযাপন করছে। শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের গুরুত্ব বিবেচনায় নিয়ে শ্রমিকের জীবনমান ও কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।

প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপত্তার ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক। প্রতিবছর ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’ উদযাপন করে দেশের আপামর জনসাধারণের কাছে এবার্তাটিই পৌঁছে দেয়।

অন্যান্য বছর দিবসটি উপলক্ষে মন্ত্রণালয় এবং এর অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কর্মশালার আয়োজন করলেও মহামারি করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় সরকারি স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে এবছর সব ধরনের আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দেবেন। এছাড়া দিবসটি উপলক্ষে কয়েকটি জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com