বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

করোনায় শনাক্ত ৫৬৪, মৃত্যু ৫

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ২৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১৬৮ জনে দাঁড়িয়েছে।

এছাড়া একই সময়ে নতুন করে আরও ৫৬৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ফলে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬৬৭ জনে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ‌্য জানান স্বাস্থ‌্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ‌্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১০ জন এবং এ পর্যন্ত মোট ১৬০ জন সুস্থ হলো। মৃতদের ৩ জন পুরুষ, ২ জন নারী। তাদের মধ্যে ৬০ বছরের উপরে ২ জন। ৪০ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন। এসময় তিনি একজন সিনিয়র সাংবাদিক এবং পুলিশ সদস্যের মৃত্যুতে বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ১৩৮ জনকে। বর্তমানে আইসোলেশনের রয়েছে ১ হাজার ৪২০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ৬২৬। গত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৯৬৫ জনের। নমুনা সংগ্রহ বেড়েছে ১৯.৫৪ শতাংশ এবং পরীক্ষা গতকালের চেয়ে দশমিক ০৬ শতাংশ কম।

তিনি বলেন, আমরা পরীক্ষার পরিধি বাড়িয়েছি। ২৯টি ল্যাব থেকে রিপোর্ট পেয়েছি। নতুন করে কুমিল্লা মেডিকেল কলেজ, এভারকেয়ার হাসপাতাল লিমিটেড (সাবেক অ্যাপোলো) ও সেন্ট্রাল পুলিশ হাসপাতালের ফলাফল যুক্ত হয়েছে। বেসরকারি হাসপাতালগুলো আমাদের নীতিমালা মেনে আবেদন করলে আমরা তা শর্ত সাপেক্ষে অনুমোদন দেবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com