শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

সাইকেলে ১০০ কি.মি. পাড়ি দিয়ে বিয়ে করলেন ভারতীয় যুবক

  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ৩৪৭ বার পঠিত

অনলাইন ডেস্ক : মহামারি করোনা ঠেকাতে বিশ্বজুড়ে লকডাউন চলছে। কিন্তু কনের আশায় বর আর কতো কাল অপেক্ষা করবেন?

আর তাই সব উপেক্ষা করে সাইকেল চালিয়ে একশ’ কিলোমিটার পথ পাড়ি দিলেন ভারতের উত্তর প্রদেশের এক যুবক।

আবার বিয়ে করে স্ত্রীকে নিয়ে ফিরলেনও তিনি সাইকেল চালিয়ে। খবর ভারতীয় সংবাদমাধ্যম দ্যা হিন্দুর।

২৩ বছর বয়সি কালকু প্রজাপতি নামের ওই যুবকের বিয়ের দিন নির্ধারণ করা হয়েছিল ২৫ এপ্রিল। কিন্তু কোনো উপায় না পেয়ে উত্তর প্রদেশের হামিরপুরের পাউথিয়া গ্রামের ওই বর তার কনে রিঙ্কিকে আনতে মাহবা জেলার পুনিয়া গ্রামে ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন।

কালকু প্রজাপতি বলেন, আমরা বিয়ে করার জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি পাচ্ছিলাম না। শেষমেশ কোনো উপায় না পেয়ে বাইসাইকেল চালিয়েই সেখানে পৌঁছে যাই।

চার-পাঁচ মাস আগে থেকে ঠিক করা বিয়ে উপলক্ষে বিয়ের কার্ডও আত্মীয়দের মধ্যে বিলি করা হয়ে গিয়েছিলো। কনের পরিবারের ফোন পেয়ে তাই বর আর দেরি করেননি।

এদিকে শেষ পর্যন্ত বিয়ে সম্পন্ন হওয়ায় উভয় পরিবারের সদস্যরাও ভীষণ আনন্দিত। কারণ, কেউই জানেন না কবে এই লকডাউন প্রত্যাহার হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com