সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার

করোনায় একদিনেই ৬৬৫ রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৯৪৫৫

  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ৩১৯ বার পঠিত

দেশে করোনা ভাইরাসে শনিবার (২ মে) থেকে আজ রবিবার (৩ মে) দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৬৬৫ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২ জন। তাদের মধ্যে একজন নারায়ণগঞ্জের এবং একজন রংপুরের বাসিন্দা। মৃতদের মধ্যে একজন শিশু যার বয়স ১১ থেকে ২০ এর মধ্যে এবং একজন ষাটউর্ধ। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১৭৭ জনের।

আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৯ হাজার ৪৫৫।

গত ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ৩৬৮ টি নমুনা সংগ্রহ হয়েছে। এর মধ্যে থেকে ৫ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ হাজার ৪৩৪টি।

এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ১০৬৩ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৬৫ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ১ হাজার ৬৩৭ জন।

এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬০ জন, মোট ছাড় পেয়েছেন ১০৮২ জন।

যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ থাকবে, তারা যেন এখনো নিজ ঘরে থাকেন।

আজ রবিবার (৩ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com