শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক

১৫ মে পর্যন্ত সরকারি ছুটি, যেকোনো সময় প্রজ্ঞাপন জারি

  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ২৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় চারদিন (৮ ও ৯ মে এবং ১৫ ও ১৬ মে) সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করছে সরকার। ইতোমধ্যেই ছুটির বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেকোনো সময় প্রজ্ঞাপন জারি করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দুপুরে জানান, সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৫ মে পর্যন্ত সাধারণ ছুটি থাকছে। ছুটির ফাইলে স্বাক্ষর হয়ে গেছে। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শেষ হওয়ার পর হয়তো এ সংক্রান্ত নির্দেশনা আমরা হাতে পাবো।

প্রজ্ঞাপন আজকে প্রকাশ করা হবে কী-না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই, আজকেই জারি করা হবে।

বর্ধিত ছুটিতে কলকারখানা ও গণপরিবহন চালুর বিষয়ে নতুন কোনো নির্দেশনা থাকছে কী-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। ছুটির নির্দেশনা এলেই সবকিছু জানিয়ে দেওয়া হবে।

করোনাভাইরাসের সংক্রমণরোধ ও জনগণের সুরক্ষায় ৫‌ মে পর্যন্ত সরকারি ছুটি চলছে। কিন্তু দিন দিন বেড়ে চলছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। কিন্তু ক‌রোনা প‌রি‌স্থি‌তির উন্নতি না হওয়ায় ১৫ মে পর্যন্ত সরকা‌রি ছু‌টি বাড়ানো হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জা‌নি‌য়ে‌ছে, করোনা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে সংক্রমণে রোধে মানুষকে ঘরে আবদ্ধ রাখতে ছুটি আরও বাড়ানোর জন্য তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করে‌ছে।

করোনা সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হয়। এরপর ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল, পরে তা বাড়িয়ে ১৪ এপ্রিল করা হয়। চতুর্থদফা ১৪ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত পর্যন্ত ছুটি বাড়ানো হয়। ক‌রোনা প‌রি‌স্থিতি নিয়ন্ত্রণে না আসায় পঞ্চমদফা ছু‌টি বাড়া‌নো হয় ৫ মে পর্যন্ত। সে‌টি বা‌ড়ি‌য়ে এখন ১৫ মে পর্যন্ত ছু‌টি বাড়া‌নো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com