ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

১০ মে থেকেই সীমিত পরিসরে দোকান খুলবে: মালিক সমিতি

ডেক্স: সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ মে থেকে সীমিত পরিসরেই দোকানপাট  ও শপিংমল খোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। সোমবার (৪ মে) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রথমে প্রজ্ঞাপনের কথা শুনে আমরা মঙ্গলবার (৫ মে) থেকে দোকানপাট খোলার কথা বললেও পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করে জানানো হয়— ১০ মে দোকানপাট খোলার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে। কিন্তু আমরা  প্রজ্ঞাপনের কোনও কপিই হাতে পাইনি। আমরা এখন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১০ মে থেকেই দোকানপাট ও শপিং মল খুলবো। সেই প্রস্তুতিই আমরা নিচ্ছি। কাগজপত্র তৈরি করছি।’

উল্লেখ্য, জনগণের চলাচলের নিষেধাজ্ঞা শিথিল করে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে দোকানপাট, শপিং মল আগামী ১০ থেকে চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনকে এই নির্দেশনা বাস্তবায়নে আদেশ জারি করা হয়। নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখার নির্দেশ দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

১০ মে থেকেই সীমিত পরিসরে দোকান খুলবে: মালিক সমিতি

আপডেট টাইম : ১০:৪৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০