শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় নিহত ৩২

  • আপডেট টাইম : সোমবার, ২০ মে, ২০১৯
  • ৩৭৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় ৩২ জন নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন কারারাক্ষী ও ২৯ জন বন্দি রয়েছে।

কারাগারে আটক ইসলামিক স্টেটের দন্ডপ্রাপ্ত সন্ত্রাসীরা এ দাঙ্গার সূত্রপাত ঘটিয়েছে বলে সোমবার দেশটির বিচারমন্ত্রী জানিয়েছেন।

বিচার মন্ত্রণালয় জানিয়েছে, রোববার রাতে রাজধানী দুশানবে থেকে ১০ কিলোমিটার পূর্বে ভাখদাত শহরে অবস্থিত কারাগারটিতে দাঙ্গার ঘটনা ঘটে। বন্দিরা তাদের কাছে থাকা ছুরি দিয়ে তিন কারারাক্ষী এবং পাঁচ বন্দিকে হত্যা করে। দাঙ্গায় উস্কানিদাতাদের মধ্যে অন্যতম হচ্ছেন তাজিক স্পেশাল ফোর্সের কর্নেল গুলমুরোদ খালিমভের ছেলে বেখরুজ গুলমুরোদ। ২০১৫ সালে কর্নেল গুলমুরোদ সিরিয়ায় পালিয়ে যেয়ে আইএসে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি নিহত হন।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, কারারক্ষীরা ২৪ বন্দিকে হত্যা করেছে। কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ওই কারাগারে এক হাজার ৫০০ বন্দি আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com