বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

সরকার করোনা মোকাবেলায় ব্যর্থ : ড. মোশাররফ

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ২৯৮ বার পঠিত

অনলাইন ডেস্ক: সরকার করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে বিএনপি স্বাস্থ্যখাতে মোট জিডিপির ৫ শতাংশের বেশি বরাদ্দ রাখবে। বিএনপি তৃণমূল থেকে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাবে।

শনিবার বিএনপি আয়োজিত অনলাইন সংলাপ অনুষ্ঠানে অংশ নিয়ে ড. মোশাররফ এসব কথা বলেন। বিএনপির কমিউনিকেশনস সেলের প্রধান সম্পাদক সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন এ অনুষ্ঠান পরিচালনা করেন।

ড. মোশাররফ বলেন, জীবন প্রথম, বেঁচে থাকলে জীবিকা হবে। সামনে ইদুল ফিতর। ঈদের কেনাকাটা করার ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সরকার লকডাউন শিথিল করলেও জীবনটা আমার আপনার। তাহলে কেন আমরা অবিচকের মতো কাজ করছি?

তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানান।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থার দূরাবস্থার কথা তুলে ধরেন মোশাররফ বলেন, হাসপাতালগুলোতে রোগীরা সেবা পাচ্ছে না। সেখানে আইসিউ, ভেন্টিলেটর অক্সিজেন পর্যাপ্ত নেই। রোগীরা চিকিৎসা সেবা না পেয়ে হাসপাতাল ছেড়ে পালিয়ে যাচ্ছেন-এটা উদ্বেগের বিষয়।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক সংস্থাগুলো করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় পরীক্ষা পরীক্ষা পরীক্ষা বলে জোর দিয়ে পরীক্ষার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। আমরাও সরকারের কাছে দাবি জানিয়ে আসছি। এই পরীক্ষার ব্যাপারেও সরকারের ব্যর্থতা রয়েছে। ৪১ টি বুথে ১২ হাজার নমুনা পরীক্ষা করার সক্ষমতা থাকলেও তাও করতে পারছেনা সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com