সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ত্রিশালে পুলিশ–সাংবাদিক সমন্বয় জোরদারে মতবিনিময় সভা ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ হজ ক্যাম্প পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান, সেবার মানোন্নয়নে জোর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে শাহজালাল বিমানবন্দর থেকে ১,০৬০টি ফ্লাইট বাতিল মিথ্যা ফেসবুক পোস্টের বিরুদ্ধে সতর্কতা, জেলেদের সংগঠিত করার আহ্বান ভোটের রায় গণমানুষের অধিকার”- জামায়াত নেতা জাতীয় সংসদে পাস নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল–২০২৬ পাস: সুরক্ষা ও ন্যায় বিচারে নতুন দিগন্ত জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষায় বর্ষার আগে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে : কেসিসি প্রশাসক রাজধানীতে ডিএমপি’র ওয়ারী বিভাগের অভিযানে গ্রেফতার ১১২

এবার ভিন্ন আঙ্গিকে ডিজিটাল পদ্ধতিতে জাদুঘর দিবস উদযাপন করা হবে

  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ২৫০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে বাংলাদেশ জাতীয় জাদুঘর এবার ভিন্ন আঙ্গিকে ডিজিটাল পদ্ধতিতে আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০২০ উদযাপন করবে।

সোমবার (১৮ মে) আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

রোববার (১৭ মে) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত ডিজিটাল কর্মসূচির মধ্যে থাকছে জাদুঘরের ওয়েবসাইটে www.bangladeshmuseum.gov.bd দুটি বিশেষ ই-ক্রোড়পত্র প্রকাশ।

জাদুঘরসমূহের আন্তর্জাতিক প্রতিষ্ঠান International Council of Museums (ICOM) দিবসটি পালন উপলক্ষে এ বছরের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করেছে ‘Museum for Equality: Diversity and Inclusion’ অর্থাৎ ‘সাম্যের জন্য জাদুঘর: বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি’।

আগ্রহী নাগরিকগণ ঘরে বসেই দু’টি বিশেষ ই-ক্রোড়পত্র ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের ভার্চুয়াল গ্যালারি www.vt.bnm.org.bd পরিদর্শন করেতে পারবে।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিবছর দিবসটি উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, বিষয়ভিত্তিক সেমিনার ও বিশেষ প্রদর্শনী আয়োজন করে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com