ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

প্রতারণার ফাঁদে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা

ডেস্ক: করোনা মহামারীর মধ্যেই প্রতারণার ভয়ঙ্কর ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা।

ফেসবুক ও মোবাইল ফোনের মাধ্যমে অবৈধ বাংলাদেশিদের বৈধতা দেয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার চক্র যেন বেড়েই চলেছে মালয়েশিয়ায়। সেই সঙ্গে বৈধ হতে গিয়ে দালালদের খপ্পরে পড়ে দিশেহারা কাগজপত্রহীন অবৈধ বাংলাদেশিরা।

তবে, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

দীর্ঘদিন থেকে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে অবৈধ অভিবাসীদের বৈধকরণ ঘোষণা না আসায় দালালদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। ফেসবুকে বিভিন্ন ধরণের ভুয়া ভিসার চটকধারী বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে লোভনীয় বৈধকরণের অফার দিয়ে ব্ল্যাক মেইল করছে প্রতারক চক্র।

সেই সাথে নারী প্রতারক চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব প্রবাসীর সংখ্যাও বাড়ছে। অনেক সময় বুঝে উঠতে পারেন না চক্রটির প্রতারণার কৌশল। তাদের যা বলা হচ্ছে, অন্ধের মতো তাই বিশ্বাস করছেন। ফলে এর সুযোগ নিচ্ছে ওঁৎ পেতে থাকা ভিসার দালাল চক্র। পাসপোর্টসহ টাকা-পয়সা দিয়েও এখনো ভিসা না মেলায় গ্রেফতার আতঙ্কে ভুগছেন সাধারণ প্রবাসী বাংলাদেশিরা।

চক্রের ফাঁদে পড়া এক প্রবাসী বলেন, ‘দেশ থেকে আসার সময় অনেক দেনা করে এসেছিলাম। এখন দালালরা টাকা ও ভিসা দিচ্ছে না।’

চক্রের ফাঁদে পড়া অপর এক প্রবাসী বলেন, ‘দালাল চক্রগুলো মালয়েশিয়ায় বিভিন্ন অফিস খুলে সহজ সরল মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।’

বিদেশে প্রবাসীদের এসব কর্মকাণ্ডে দেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলেন জানান এক কমিউনিটি নেতা।

মালয়েশিয়া কমিউনিটি নেতা রাশেদ বাদল বলেন, ‘প্রতারকের শিকার হয়ে অনেক প্রবাসী ছেলেরা খারাপ কাজে লিপ্ত হচ্ছে। আমি অনুরোধ করবো তাদের কাছে যেন এসব খারাপ কাজের কর্মকাণ্ড করে দেশের সুনাম ক্ষুণ্ণ না করে।’

জীবিকার তাগিদে গৃহ পরিজন ছেড়ে আসা এসব সরলমনা প্রবাসীদের সারা জীবনের কষ্টার্জিত অর্থ হারিয়ে নিঃস্ব এখন অনেকেই। ভুক্তভোগী এসব প্রবাসীদের সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক থাকার মত প্রযুক্তি বিশেষজ্ঞদের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

প্রতারণার ফাঁদে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা

আপডেট টাইম : ০৫:২৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০