ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

করোনায় মারা গেলেন সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর

ডেস্ক:  ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার ভোররাতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সানবিমস স্কুলের ব্যবস্থাপক আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ ভোররাতে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় নিলুফার মঞ্জুরের মৃত্যু হয়। আমরা সবাই আসলে খবরটা পেয়ে ভেঙে পড়েছি। বাকি বিষয়গুলো পরে আপনাদের জানানো হবে।’

নিলুফার মঞ্জুর বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুর এলাহী নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি এখন বাসায় আছেন।

এই পরিবারের ঘনিষ্ঠজন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঢাকার (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির বলেন, ‘নিলুফার মঞ্জুর মারা গেছেন। উনার পরিবারের পক্ষ থেকে পরবর্তী বিষয়গুলো জানানো হবে।’

নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সানবিমস স্কুলের প্রতিষ্ঠা করেন। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত।

এদিকে, তার মৃত্যুর খবরে স্কুলের সাবেক শিক্ষার্থীদের অনেকেই দেশ এবং দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করেছেন। তাদের একজন নিলুফার মঞ্জুরকে বর্ণনা করেছেন ‘ট্রু নেশন বিল্ডার’ হিসেবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

করোনায় মারা গেলেন সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর

আপডেট টাইম : ১১:৩৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০