শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

দেশবাসীকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান খালেদা জিয়ার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৩৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনা প্রতিরোধে দেশবাসীকে ঘরে থাকার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।

ঈদের দিন সোমবার (২৫ মে) রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাতের পরে দলীয় প্রধানের এ আহ্বান সাংবাদিকদের জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের মাধ্যমে উনি (খালেদা জিয়া) দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সব স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবিলার জন্য দলের নেতাকর্মীদের প্রতি ম্যাডাম আহবান জানিয়েছেন।’

দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘বাড়িতে থাকুন, একটু কষ্ট করুন। বাড়িতে থেকেই এই সংক্রমণকে প্রতিরোধ করতে হবে। এ কথা তিনি বার বার বলেছেন। জনগণ যেন ঘরে থাকেন এবং এই মহামারি প্রতিরোধ করবার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার যেসব বিধান তা যেন তারা মেনে চলেন।’

ফখরুল বলেন, সেই সঙ্গে তিনি (খালেদা জিয়া) সন্তুষ্টিও প্রকাশ করেছেন যে, এতো প্রতিকূল অবস্থার মধ্যেও বিএনপির নেতাকর্মীরা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছেন। তিনি বারবার বলেছেন, এখন সাহস না হারিয়ে দাঁড়াতে হবে।

গতকাল সোমবার রাত সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপি নেতারা সাক্ষাৎ করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com