ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

করোনার উপসর্গ নিয়ে লাইব্রেরিয়ানের মৃত্যু, সুপ্রিম কোর্ট বারের অফিস বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: করোনা উপসর্গ নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সহকারী লাইব্রেরিয়ান মো. আসাদুজ্জামানের মৃত্যুর পর সমিতির কাজে ব্যবহৃত অফিস কক্ষটি আগামী এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১ জুন) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আসাদুজ্জামান সর্বশেষে গত ২০ মে অফিস করেছিলেন। তবে করোনা উপসর্গ নিয়ে তার মৃত্যুর ঘটনা জানার পর আমরা শুধুমাত্র সেই অফিস কক্ষটি আগামী এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছি। তবে বার ভবনে লকডাউনের কোনও ঘোষণা দেওয়া হয়নি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবেন।

এর আগে সোমবার (১ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহকারী লাইব্রেরিয়ান মো. আসাদুজ্জামান করোনা উপসর্গ নিয়ে মারা যান। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

করোনার উপসর্গ নিয়ে লাইব্রেরিয়ানের মৃত্যু, সুপ্রিম কোর্ট বারের অফিস বন্ধ ঘোষণা

আপডেট টাইম : ১১:৩৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০