বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ধোয়ার কারণে ত্বক শুকিয়ে গেলে কি করব, জেনে নেই

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৩৫৮ বার পঠিত

অনলাইন ডেস্ক: বার বার সাবান ও স্যানিটাইজার ব্যবহারের ফলে অনেকের হাতের ত্বকে র‌্যাশ উঠে যাওয়া-সহ নানা সমস্যা দেখা দিচ্ছে।

যাঁদের ত্বক শুষ্ক এবং ত্বকের অন্যকোনো সমস্যা আছে, কিংবা অ্যালার্জিজনিত অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে তাঁরা প্রতি বার হাত ধোয়ার পর ক্রিম, ময়েশ্চারাইজার কিংবা নারকেল তেল হাতে লাগিয়ে নিতে পারেন।

বয়স্কদের ত্বকের স্থিতিস্থাপকতা কমে যাওয়ার পাশাপাশি ত্বকের আর্দ্রতাও কমে যায়। তাই প্রবীণদের উচিত হাত ধোয়ার পরে নারকেল তেল ভাল করে হাতে মেখে নেওয়া।

অনেকে আরও বেশি সুরক্ষার জন্য অ্যান্টিসেপটিক লোশন হাতে মেখে নেন। এর ফলে ত্বক আরও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

অনেকে বাড়তি সুরক্ষার জন্যে নিমপাতা বেটে বা নিমপাতা সেদ্ধ করা পানিতে হাত-মুখ ধুয়ে নেন। নিমপাতাও ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাব কমিয়ে ত্বক শুষ্ক করে দেয়। তাই সাধারণ সাবান ব্যবহার করুন, তাতেই কোভিড-১৯ ভাইরাসকে দূরে সরিয়ে রাখতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com