বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল

অভিনেতা চিরঞ্জীবী সারজা না ফেরার দেশে

  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২৮৫ বার পঠিত

বিনোদন ডেস্ক : না ফেরার দেশে কন্নড় সিনেমার অভিনেতা চিরঞ্জীবি সারজা। তার বয়স হয়েছিল ৩৯।

রোববার (৭ জুন) হঠাৎ অস্বস্তিবোধ করলে এই অভিনেতাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তী সময়ে সেখানেই তার মৃত্যু হয়। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন এই অভিনেতা হার্ট অ্যাটাকে মারা গেছেন। যদিও তার হার্টের কোনো সমস্যা ছিল না।

চিরঞ্জীবী সারজা অভিনেতা-নির্মাতা অর্জুন সারজার ভাতিজা এবং কন্নড় অভিনেতা শক্তি প্রসাদের নাতি। চাচার সঙ্গে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন চিরঞ্জীবী। ২০০৯ সালে ‘বায়ুপুত্রা; সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। এরপর ‘সামহারা’, ‘আদিয়া’, ‘খাকি’, ‘সিনগা’, ‘আম্মা আই লাভ ইউ’, ‘প্রেমা বিরহ’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন।

এই অভিনেতার মৃত্যুতে তার সহকর্মী ও ভক্তরা শোক প্রকাশ করছেন। দক্ষিণী সিনেমার অভিনেতা আল্লু সিরিস মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘কন্নড় অভিনেতা চিরঞ্জীবী সারজার হঠাৎ মৃত্যুতে কষ্ট পেয়েছি। তার বয়স মাত্র ৩৯। সারজার পরিবারের প্রতি আমার সমবেদনা। শান্তিতে ঘুমাও, চিরু।’

সাবেক ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলেও এই অভিনেতার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন। তিনি লিখেছেন, ‘চিরঞ্জীবী সারজার মৃত্যুর খবর পেয়ে গভীরভাবে শোকাহত। অকালেই একজন সম্ভাবনাময় প্রতিভা ঝরে গেলো। তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা রইলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com