রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

দেশে সংক্রমণ কমাতে শারীরিক দূরত্ব মানতে বললেন হানিফ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ২৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে ‘শারীরিক দূরত্ব’ কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। এজন্য তিনি সরকার নির্দেশিত নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার (০৯ জুন) দুপুরে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত অনলাইনে কোভিড-১৯ বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ‘জুম’র মাধ্যমে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

হানিফ বলেন, ‘বিশ্বের মানুষের কাছে চ্যালেঞ্জ হচ্ছে এই ভাইরাস থেকে কীভাবে মুক্তি পাবে। উন্নত বিশ্বের মতো আমরাও বড় একটি দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছি। ইতিমধ্যে সরকার প্রধান শুরু থেকে অনেক পদক্ষেপ নিয়েছে। সরকার ও চিকিৎসকদের নির্দেশ মেনে চললে এতো সংক্রমণ হতো না।’

করোনা প্রাদুর্ভাবের পর ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে সরকার প্রধান সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘কোভিড মোকাবিলায় সারা পৃথিবীর যোগাযোগ যখন বন্ধ হয়ে গেছে, তখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি জেলার দায়িত্বশীলদের নির্দেশনা দিয়েছেন। এটাই ডিজিটাল বাংলাদেশের সুফল।’

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর এর সভাপতিত্বে দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আবদুস সবুর বলেন, ‘করোনাভাইরাস একটি বৈশ্বিক সমস্যা। প্রিয় মাতৃভূমি আক্রান্ত। করোনায় ভীত না হয়ে সাহস নিয়ে সামাজিক সচেতনতা মেনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেৃতত্বে সব বাধা উপেক্ষা করে এগিয়ে যাবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com