ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

সরঞ্জামের ঘাটতিতে বুধবার করোনা পরীক্ষা হয়নি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের পিসিআর-ল্যাবে কীটসহ অন্যান্য সরঞ্জামের ঘাটতির কারণে বুধবার (১৭ জুন) কোনও করোনা পরীক্ষা হয়নি। মালামাল সরবরাহ হওয়ার পর বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে আবারও করোনা পরীক্ষা শুরু হয়েছে।

জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর কলেজের পিসিআর-ল্যাব চালু হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সরেজমিনে এসে ল্যাবটি উদ্বোধন করেন। শুরু থেকে দুটি শিফট চালুর কথা থাকলেও বরাদ্দ ও জনবল স্বল্পতায় একটি শিফটই বর্তমানে চালু রয়েছে। ল্যাবে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর খরচের বরাদ্দেও টানাপোড়েন রয়েছে। সিভিল সার্জন অফিস এবং জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ল্যাবে প্রতিদিনই নমুনা পাঠানো হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সাত দিন বা তার চেয়ে বেশি সময় লাগছে রিপোর্ট পেতে।

উল্লাপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মোস্তফা জানান, আমিসহ বেশ কজন পুলিশ সদস্যের নমুনা উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে গত ৭ জুন ল্যাবে পাঠিয়েছিলাম। ১১দিন পর আমাদের রেজাল্ট দেওয়া হলো।

মেডিক্যাল কলেজটির সহযোগী অধ্যাপক ও সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ ডা. সৈয়দ মনোয়ার আলী বলেন, ‘আমার ওয়ার্ডের চিকিৎসক ও নার্সসহ ২৮ জনের করোনা পরীক্ষার নমুনা দেওয়া হয়। নিজেরা চিকিৎসক হয়েও ১০-১২ দিন পর ফলাফল জানতে পেরেছি।’

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘ডাবল শিফট চালুর জন্য আমরাও আপ্রাণ চেষ্টা করছি। স্বাস্থ্য অধিদফতর থেকে কীট সরবরাহ বাড়ালে ডাবল শিফট চালু করা যেতে পারে। তখন স্বল্প সময়ে ফলাফল পাওয়া যাবে।’
কলেজের অধ্যক্ষ ডা. নজরুল ইসলাম জানান, ডাবল শিফট চালুর জন্য কীট ও বরাদ্দ প্রাপ্তির জন্য স্বাস্থ্য অধিদফতরে এরই মধ্যে চাহিদা পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

সরঞ্জামের ঘাটতিতে বুধবার করোনা পরীক্ষা হয়নি

আপডেট টাইম : ১১:৪২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০