শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

সাময়িক বন্ধ হচ্ছে সোনারবাংলা ও উপকূল এক্সপ্রেস

  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৭৩ বার পঠিত

 

জ্যেষ্ঠ প্রতিবেদক : কিছু স্থানে লকডাউন ও যাত্রী সংকটের কারণে চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস এবং নোয়াখালী-ঢাকা রুটের উপকূল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার (২১ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস আজ নোয়াখালী থেকে ঢাকা এসে আর ছেড়ে যাবে না। ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেস গতকাল শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম যায়, সেখান থেকে ট্রেনটি আর ঢাকায় আসেনি।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে। বেশ কয়েকদিন উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে লাকসাম পর্যন্ত যাতায়াত করছিল। এছাড়া, লাকসামে গার্ড ও চালকদের থাকার পর্যাপ্ত জায়গা না থাকায় ট্রেনটি পরিচালনায় সমস্যা হয়। আবার করোনা আতঙ্কে রেলের যাত্রী চলাচল আগের তুলনায় কমে এসেছে। এসব কারণে সাময়িকভাবে এ দুটি ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনার কারণে গত ২৫ মার্চ থেকে রেল বন্ধ থাকার পর ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হয়। অর্ধেক সিট খালি রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন রুটে ১৯ জোড়া যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চলাচল করছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com