রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

করোনামুক্ত হয়ে বাসায় ফিরে গেছেন সংসদ সদস্য মোকাব্বির

  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩১৯ বার পঠিত

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরে গেছেন। রবিবার (২১ জুন) দুপুরে গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন।

রেজা কিবরিয়া বলেন, ‘মোকাব্বির খানের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ দুপুর ২টায় সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হয়েছে। এখন থেকে তিনি বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকবেন।’

উল্লেখ্য, গত ১৫ জুন শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি হন সিলেট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান। পরে ১৬ জুন তার করোনাভাইরাস টেস্ট রিপোর্ট ‘পজিটিভ’ আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com