সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

পুলিশে করোনায় আক্রান্ত ৮৫৪৪

  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৩২৪ বার পঠিত

ডেস্ক: দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে শনিবার (২০ জুন) পর্যন্ত সারাদেশে সাড়ে আট হাজারেরও বেশি পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে এক চতুর্থাংশই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য। পুলিশ সদর দফতর ও ডিএমপি সূত্রে এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্টরা জানান, সারাদেশে শনিবার পর্যন্ত পুলিশের ৮ হাজার ৫৪৪ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঢাকা মহানগর পুলিশেই আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৪ জন। কোয়ারেন্টিনে রাখা হয়েছে ৮ হাজার ২৩৭ জনকে। আইসোলেশনে আছেন ৩ হাজার ১৭৫ জন। শনিবার (২০ জুন) পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন সিভিল সদস্যসহ ৩০ জন পুলিশ সদস্য।
করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৩০৩ জন পুলিশ সদস্য। এরমধ্যে ৪ হাজারের বেশি পুলিশ সদস্য আবার কাজে যোগ দিয়েছেন।
ডিএমপিতে ১৬ ও ১৭ জুন দুই দিনে নতুন করে করোনামুক্ত হয়েছেন আরও ৫২ পুলিশ সদস্য। করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়ার পর এসব পুলিশ সদস্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।
সরকারের আইইডিসিআর-এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী পুলিশ সদস্যদের পরপর দুবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হলে চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com