বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

অনলাইন পাবলিক স্পিকিং কন্টেস্ট হতে যাচ্ছে জুলাইয়ে

  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ২৭৫ বার পঠিত

 

নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতিতে বেশিরভাগ শিক্ষার্থীর সময় কাটছে ঘরের মধ্যে। ঘরে বসেই শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং দক্ষতাকে ঝালাই করে নিতে এবং করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্যে আগামী জুলাই মাসে অনলাইন পাবলিক স্পিকিং কন্টেস্টের আয়োজন করছে বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং ক্লাব।

এ ইভেন্টে অংশ নিতে পারবেন বাংলাদেশের যেকোনো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী। জুলাই মাসের ১ তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হবে, চলবে জুলাই ১৫ তারিখ পর্যন্ত। ইভেন্টে নয়টি টপিক থাকবে তিনটি সেগমেন্টে। অংশগ্রহণকারীরা যেকোনো একটা টপিকের ওপর কেবল ১টা ভিডিও সাবমিট করতে পারবেন। তাদের ভিডিও আপলোড করা হবে বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং ক্লাবের অফিশিয়াল ফেসবুক পেজে।

কন্টেস্ট নিয়ে ক্লাবের ফাউন্ডার এবং প্রেসিডেন্ট ফাহিম মেসবাহ্ বলেন, ‘এপ্রিল থেকেই আমরা অনলাইন প্র‌্যাকটিস সেশন করে আসছি। বর্তমানে আমাদের ক্লাবের সাথে যুক্ত হয়েছে দেশের প্রায় অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানের অ‌্যাম্বাসেডর এবং ট্রেইনার। ঘরে বসেই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং প্র‌্যাকটিস চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে এ কন্টেস্ট। পাশাপাশি করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করা হবে।’

প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী নির্বাচন নিয়ে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রামিশা আনজুম এবং এ কেএম রায়হান বলেন, ‘অংশগ্রহণকারীদের তৈরি করা ভিডিওগুলো থেকে লাইক এবং রিয়েক্টের ভিত্তিতে ৫০টি ভিডিও বাছাই করা হবে। এই ভিডিওগুলো ক্লাবের ট্রেইনার দ্বারা ইভালুয়েশন করে তাতে প্রাপ্ত মার্কের ভিত্তিতে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com