বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ২৮২ বার পঠিত

 

জ্যেষ্ঠ প্রতিবেদক : বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা।

সোমবার (২৯ জুন) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আজ সোমবার দুপুর সোয়া ১২টা পর্যন্ত মোট ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী পরিচালক সালেহউদ্দিন জানান, যেখানে লঞ্চটি ডুবেছে সেখানে ৫০ ফুট গভীরতা রয়েছে। লঞ্চটি উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছে বিআইডব্লিউটিএর একটি উদ্ধারকারী জাহাজ।

এদিকে, লঞ্চ ডুবে যাওয়ার খবরে নদীর দুই পাড়ে উৎসুক জনতা ভিড় করেছে। ভিড় করছেন ডুবে যাওয়া যাত্রীদের স্বজনরা।

আজ সকাল ১০টার দিকে ময়ূর-২ নামে যাত্রীবাহী একটি লঞ্চের সঙ্গে ধাক্কায় মর্নিং বার্ড নামে লঞ্চটি অর্ধশতাধিক যাতী নিয়ে ডুবে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com