ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

বন্যা কবলিত মানুষের দুর্ভোগ কমাতে সরকারি উদ্যোগ যথেষ্ট নয়: সিপিবি

বিশেষ প্রতিবেদক : করোনা মহামারির মধ্যে বন্যা কবলিত মানুষের দুর্ভোগ কমাতে সরকারি উদ্যোগ যথেষ্ট নয় বলে দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার (১৮ জুলাই) সংগঠনটির কোভিড-১৯ রেসপন্স টিমের ভার্চুয়াল বৈঠকে সিপিবির নেতারা এ দাবি করেন।

বৈঠকে নেতারা বলেন, করোনার মধ্যেই এবার বন্যা দেখা দিয়েছে। মানুষের দুর্ভোগ অনেক বেড়ে গেছে। বন্যা মোকাবিলায় সরকারের আগাম প্রস্তুতি না থাকায়, ক্ষয়-ক্ষতির পরিমাণ অনেক বেড়ে গেছে। বন্যা মোকাবিলায় বেসরকারি-সামাজিক নানা উদ্যোগের ঘাটতি দেখা যাচ্ছে। তাই বন্যার্তরা সরকারি উদ্যোগের দিকে তাকিয়ে আছেন। কিন্তু সরকারি উদ্যোগ প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।

তারা বলেন, বন্যার ভয়াবহতা বাড়ছে। একসঙ্গে কয়েকটা প্রধান নদীর পানি বাড়ছে। দেশের বেশকিছু জেলা প্লাবিত করে, ঢাকার দিকে বন্যা ধেয়ে আসছে। করোনার কারণে বন্যা পরিস্থিতি মোকাবিলার বিষয়টি কম গুরুত্ব পাচ্ছে। বন্যার্ত মানুষ বাঁচাতে ত্রাণ, আশ্রয় ও পুনর্বাসনের জন্য পর্যাপ্ত সরকারি উদ্যোগ প্রয়োজন। নেতারা বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এদিকে, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে, পাটকল বন্ধের গণবিরোধী সিদ্ধান্ত বাতিল এবং পাট ও পাটশিল্প রক্ষায় আগামী ২০ জুলাই সকাল ১১টায় ‘বঙ্গভবন থেকে গণভবন মানবপ্রাচীর’ কর্মসূচি এবং একই সঙ্গে সব জেলা সদরে মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, রফিকুজ্জামান লায়েক, মিহির ঘোষ, আবদুল্লাহ ক্বাফী রতন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক আহসান হাবিব লাবলু, কোষাধ্যক্ষ মাহবুবুল আলম, সদস্য ডা. ফজলুর রহমান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

বন্যা কবলিত মানুষের দুর্ভোগ কমাতে সরকারি উদ্যোগ যথেষ্ট নয়: সিপিবি

আপডেট টাইম : ০৬:৪২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০