শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ২৫ দিন

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ২৮১ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩১ আগস্ট ২০২০ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময়ে দেশের সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, মহামারী করোনার কারণে আগামী ৬ আগস্ট পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে মহামারি পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সে ছুটি আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছিল মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। অবশেষে তা আগামী ৩১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এর আগে, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ৬ আগস্ট পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বর্ধিত করার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, বিভিন্ন এলাকাকে করোনা ভাইরাস সংক্রমণের হারের ভিত্তিতে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউনের আওতায় আনার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বর্ধিত করা হয়েছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর ১৮ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরবর্তীতে কয়েক দফায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বর্ধিত করা হয় যা এখনও চলমান রয়েছে। মহামারির কারণে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com