মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

‘বাহুবলি’ পরিচালক ও তার পরিবার করোনা আক্রান্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৩০২ বার পঠিত

বিনোদন ডেস্ক: ‘বাহুবলি’ সিনেমাখ্যাত পরিচালক এস এস রাজামৌলি ও তার পরিবার করোনা আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, বুধবার (২৯ জুলাই) তাদের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা বাড়িতে আইসোলেশনে আছেন।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এস এস রাজামৌলি লিখেছেন, ‘কয়েকদিন আগে আমি ও আমার পরিবার সামান্য জ্বরে আক্রান্ত হই। এটি এমনিতেই সেরে যায় কিন্তু আমরা করোনা পরীক্ষা করাই। আজ পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ এসেছে। আমরা চিকিৎসাকের পরামর্শে বাড়িতে কোয়ারেন্টাইনে আছি।’

এ নির্মাতা জানিয়েছেন, পরিবারের সদস্যদের করোনার কোনো উপসর্গ ছিল না। তবে তারা সবাই সতর্কতা অবলম্বন করছেন ও চিকিৎসকের নির্দেশনা মেনে চলছেন। পাশাপাশি অ্যান্টিবডি তৈরি করে প্লাজমা দান করতে চান বলে জানান এই নির্মাতা।

রাজামৌলি পরিচালিত পরবর্তী সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। এই সিনেমার গল্প কামারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে। চরিত্র দু’টিতে অভিনয় করছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। সিনেমায় নায়িকা চরিত্রে আছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এটি তার প্রথম দক্ষিণী সিনেমা। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। পাশাপাশি এতে রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো হলিউড তারকারা অভিনয় করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com