ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিএসএমএমইউ-এর চুক্তি

বিশেষ প্রতিবেদক: সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি হসপিটাল অব জুরিখের কার্ডিওলজি বিভাগের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ ) কার্ডিয়াক সেন্টার।

এ উপলক্ষে বিএসএমএমইউয়ের ডা. মিল্টন হলে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

বিএসএমএমইউয়ের পক্ষে স্বাক্ষর করেন ইন্টারনাল মেডিসিন অনুষদের ডিন ও কার্ডিওলজি বিভাগের ক্লিনিক্যাল কার্ডিওলজির ডিভিশন হেড অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. চৌধুরী মেসকাত আহম্মেদ।

সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি হসপিটাল জুরিখের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের সিইইও প্রফেসর ডা. গ্রেগোর জুনড, ডিরেক্টর রিসার্চ অ্যান্ড এডুকেশন প্রফেসর ডা. গেব্রিলা সেন্টি, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. ফ্রাঙ্ক রুসচিতজকা।

অনুষ্ঠানে বিএসএমএমইউ-এর বিভিন্ন অনুষদের ডিন, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া কোভিড ১৯-এর মহামারি চলাকালীন সুইজারল্যান্ডের জুরিখ ইউনিভার্সিটির সঙ্গে এই সমঝোতা স্মারক স্বাক্ষরকে একটি অর্জন হিসেবে উল্লেখ করে সমঝোতা স্মারকের আলোকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রমমহ কার্ডিওলজি বিভাগকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিএসএমএমইউ-এর চুক্তি

আপডেট টাইম : ০৯:১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০