ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

বাঁধনের ৩৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২০-২১ কার্যকালের জন‌্য ৩৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন।

শুক্রবার (৭ আগস্ট) জুম প্ল‌্যাটফর্মে বাঁধনের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।

বাঁধনের বিদায়ী কমিটির সভাপতি সনজিত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জোনাহিদ চকদার। আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ‌্যক্ষ রাজু দাস। বক্তব্য রাখেন বাঁধন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা ইশতিয়াক উদ্দিন আহমেদ ও বাঁধন ফাউন্ডেশনের চেয়ারম্যান রকিব আহমেদ।

নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মশিউর রহমান সূর্য এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাহিদুল ইসলাম। নতুন কমিটির অন‌্যরা হলেন—কোষাধ‌্যক্ষ মো. রাশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. নাইমুল হাসান, প্রথম সহ-সভাপতি রাজুয়ার হোসাইন ও প্রথম সহ-সাধারণ সম্পাদক উসমান মিয়া, সহ-সভাপতি স্মৃতি আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক অর্নব পাল, দপ্তর সম্পাদক সজীব কুমার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সমীর হোসেন এবং তথ্য ও শিক্ষা সম্পাদক দীপ্তি পোদ্দার।

অনুষ্ঠানে জানানো হয়, ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে বাঁধন। সংগঠনটি ২০১৯ সালে ৭৪ হাজার ৮৪৬ ব্যাগ রক্ত সংগ্রহ করেছে। ২০১৮ সালে সংগ্রহ করেছিল ৬৮ হাজার ১২১ ব্যাগ। এসব রক্ত বিনামূল্যে রোগীদের সরবরাহ করেছে সংগঠনটি। পাশাপাশি প্রায় ১ লাখ ৯৯ হাজার ৯৭৪ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছে বাঁধন।

করোনা মহামারি পরিস্থিতিতে বাঁধন দেশের ৩৬টি জেলায় ত্রাণ পৌঁছে দিয়েছে। দেশের প্রথম স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্লাজমা সংগ্রহে নেতৃত্ব দিচ্ছে বাঁধন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বাঁধনের ৩৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা

আপডেট টাইম : ১২:১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০