শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

মোশাররফ রুবেল করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ২৮৫ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: করোনায় আক্রান্ত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। জাতীয় দলের হয়ে পাঁচটি ওয়ানডে খেলা এ স্পিন অলরাউন্ডার শনিবার রাতে জানতে পারেন করোনা পজিটিভ তার। এই ক্রিকেটারের পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন তার বাবাও। তাকে সিএমএইচের আইসিইউতে রাখা রয়েছে।

গন্যমাধ্যমকে রুবেল বলেন, ‘বাবা কয়েকদিন ধরেই অসুস্থ। তাকে সিএমএইচে রাখা হয়েছে। তিনিও করোনায় আক্রান্ত। আমি নিয়মিত হাসপাতালে যাতায়াত করেছি। হয়তো সেখান থেকে আমার শরীরে এসেছে। গতকাল টেস্ট করিয়ে রাতেই রিপোর্ট পেয়েছি। আপাতত বাসায় আইসোলেশনে আছি।’

৩৮ বছর বয়সী এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে তেমন আলো ছড়াতে না পারলেও ঘরোয়া লিগের নিয়মিত মুখ ছিলেন। অনেক উত্থান-পতনের গল্প নিয়ে গড়ে উঠেছে এই ক্রিকেটারের ক্যারিয়ারে। ২০০৮ সালে জাতীয় দলের হয়ে অভিষেক। সেই বছরই জাতীয় দল থেকে বাদ পড়েন। পরবর্তীতে আবার জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পান। তবে সেটি ৮ বছর পর।

মোশাররফ রুবেলের ক্যারিয়ারে সবচেয়ে বড় অধ্যায় হচ্ছে ব্রেন টিউমারে আক্রান্ত হওয়া। গত বছরের শুরুতে ব্রেন টিউমার ধরা পড়ে মোশাররফের। এরপর নানা প্রতিবন্ধকতার মাঝেও অস্ত্রোপচার করেছেন এই ক্রিকেটার। হাল ছাড়েননি কখনো। প্রবল মানসিক শক্তির বলে প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠেছেন তিনি। এবার করোনার বিরুদ্ধেও লড়াই করতে হচ্ছে তাকে।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে নিয়মিত খেলছেন মোশাররফ হোসেন রুবেল। দুবার ওয়ালটনকে বিসিএলের শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com