ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

জাতীয় শোক দিবসের কর্মসূচি দিয়েছে জাপা

জ্যেষ্ঠ প্রতিবেদক: জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

রোববার (৯ আগস্ট) জাপার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, শনিবার (১৫) সকাল থেকে জাতীয় পার্টির বনানী কার্যালয় মিলনায়তনে খতমে কোরআন অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় একই মিলনায়তনে বিশেষ আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় ওলামা পার্টির সভাপতি ক্বারী মাওলানা মোহাম্মদ হাবীবুল্লাহ বেলালীর সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় পার্টির শীর্ষ নেতারা অংশ নেবেন।

দুপুর সাড়ে ১২টায় মিলাদ-মাহফিল শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের জন‌্য দোয়া-মোনাজাত হবে।

উল্লেখ্য, জাতীয় শোক দিবসে এটাই জাপার প্রথম কর্মসূচি বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

জাতীয় শোক দিবসের কর্মসূচি দিয়েছে জাপা

আপডেট টাইম : ১০:৩৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০