শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

২৮ মে দারাজে ফেমিনিন হাইজিন পণ্যের ওপর ফ্রি ডেলিভারি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মে, ২০১৯
  • ৩৮৪ বার পঠিত

প্রযুক্তি ডেস্ক,সিটিজেন নিউজ: ২৮ মে আন্তর্জাতিক মেন্সট্রুয়াল হাইজিন ডে বা মাসিক স্বাস্থ্য পরিচর্যা দিবস উপলক্ষ্যে দেশের সকল মেয়েদেরকে উৎসর্গ করে দারাজ নন্দিনী আয়োজন করেছে একটি বিশেষ মেন্সট্রুয়াল হাইজিন ডে ক্যাম্পেইন।
মাসিক স্বাস্থ্য নিয়ে নীরব সংস্কৃতি ভেঙ্গে ও সঠিক পরিচর্যার মাধ্যমে মেয়েদের সচেতনতা বৃদ্ধি করতে দিনটি বিশ্বব্যাপী উদযাপন করা হয়। বিশেষ এই দিনটি উপলক্ষ্যে দারাজ নন্দিনীতে থাকছে সকল ফেমিনিন হাইজিন পণ্যের ওপর ফ্রি ডেলিভারি ও দুপুর ১২টা থেকে থাকবে প্রথম ১০০টি ফ্রিডম হেভি ফ্লো স্যানিটারি ন্যাপকিন সম্পূর্ণ বিনামূল্যে।

অফারটি পেতে IAMFREE কোডটি ব্যাবহার করতে হবে। ক্যাম্পেইনটিতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক সমকাল ও ঢাকা এফএম ৯০.৪ রেডিও এবং ব্র্যান্ড পার্টনার হিসেবে রয়েছে ফ্রিডম।

গ্রাহকদের কেনাকাটার সুবিধার জন্যে দারাজ (daraz.com.bd) অফার করছে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ব্যাংক ডিসকাউন্ট, ৯ জুন পর্যন্ত সাউথ ইস্ট ব্যাংকের প্রি-পেইড কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রি-পেমেন্টে থাকছে ১০% পর্যন্ত মূল্যছাড় (ক্যাপঃ ২,০০০ টাকা)।

৫ মে থেকে ৯ জুন পর্যন্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের জন্য থাকছে ১০% ক্যাশব্যাক (ক্যাপঃ ১,০০০ টাকা), লঙ্কা বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার ও সিটি ব্যাংক অ্যামেক্স ডেবিট ও ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য থাকছে ১০% মুল্যছাড় (ক্যাপঃ ১,০০০ টাকা)।

১০ মে থেকে ১৫ই জুন পর্যন্ত সকল ভিসা কার্ডে থাকছে ১৫% মুল্যছাড় (ক্যাপঃ ৪৫০ টাকা)। ক্রেতারা তাঁদের কার্ড সেইভ করে একটি লেনদেনে সর্বোচ্চ পরিমাণে খরচ করার মাধ্যমে সেরা ৩ জন জিতে নিতে পারেন বাম্পার পুরস্কার। এছাড়া ৬ মে থেকে ৬ জুন পর্যন্ত বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে সর্বোচ্চ ২০% (প্রতি ক্রেতা সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত, প্রতিদিন ৩০০ টাকা পর্যন্ত) ক্যাশব্যাক সুবিধা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com