বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

আবারো মনোনয়ন পেলেন ট্রাম্প

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ২৮৭ বার পঠিত

অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন আসন্ন। এই নির্বাচনকে সামনে রেখে সোমবার (২৩ আগস্ট) রিপারলিকান দল জাতীয় সম্মেলন করে। সেখানে আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণাও শুরু করলো ক্ষমতাসীন দলটি।

হোয়াইটহাউজে হওয়া সম্মেলনে যোগ দেওয়ার কথা না থাকলেও শেষ মুহূর্তে হঠাৎ সেখানে হাজির হন ট্রাম্প। এক বক্তব্যে তিনি এই নির্বাচনকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন বলে উল্লেখ করেন। পাশাপাশি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন।

ট্রাম্প বলেন, ‘একমাত্র একটি উপায়ে এই নির্বাচনে তারা আমাদের হারাতে পারে, আর সেটা যদি হয় পোশাকি নির্বাচন। সবাইকে সতর্ক থাকতে হবে। এটা আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। সুতরাং এই নির্বাচন যাতে কোনোভাবেই তারা ছিনিয়ে নিতে না পারে।’

সম্মেলনে দুপুরের মধ্যেই ট্রাম্প মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় ১ হাজার ২৭৬ ভোট পেয়ে যান।

সম্মেলনে মাস্ক পরা বাধ্যতামূলক থাকলেও অনেকে সেটা মানেননি। এমনকি সামাজিক দূরত্ব মানার কথা বলা হলেও ট্রাম্প আসলে সেটা মানা হয়নি। তিনি যখন এক ঘণ্টার ম্যারাথন বক্তব্য দিচ্ছিলেন তখন অনেককে দেখা গেছে মঞ্চের সামনে ভীড় করে থাকতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com