রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন

  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ২৯০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তার মুক্তির মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তার ভাই শামীম ইস্কান্দর স্বাক্ষরিত আবেদনপত্রটি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের আইনজীবী ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন গন্যমাধ্যমকে বলেন, ‘গত মঙ্গলবার (২৫ আগস্ট) খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এটি পরিবারের পক্ষ থেকে করা হয়েছে।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে জানতে চাইলে মাহাবুব উদ্দিন খোকন বলেন, ‘আপাতত তিনি (খালেদা জিয়া) দেশে চিকিৎসা করতে চান। তবে, তার শারীরিক চেকআপের জন্য প্রয়োজন হলে বিদেশেও যেতে পারেন সাময়িক সময়ের জন্য। আবেদনে তার দেশে-বিদেশে দুই জায়গায় চিকিৎসার বিষয়টি উল্লেখ আছে।’

এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম কোনও মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদনটি যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদ মাধ্যমকে বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে লিখিত একটি আবেদন এসেছে। সেটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনি দিক বিচার-বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে ৬ মাসের মুক্তি পাওয়ার পর থেকে গুলশানের বাসভবন ফিরোজাতেই আছেন খালেদা জিয়া। নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না এই দুই শর্তে তাকে মুক্তি দেওয়া হয়। আগামী ২৪ সেপ্টেম্বর তার মুক্তির মেয়াদ শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com