শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

বগুড়ায় খেলতে গিয়ে ফাঁস লেগে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৩০৯ বার পঠিত

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে গামছা দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে আঁখি আকতার (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী মাজার এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। রবিবার সকালে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আঁখি আকতার শেরপুর উপজেলার কয়েরখালী মাজার এলাকার আবদুর রাজ্জাকের মেয়ে। সে স্থানীয় চকখাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তো।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে আঁখি বাড়ির অন্য শিশুদের সঙ্গে গামছা দিয়ে খেলা করছিল। একপর্যায়ে গামছায় গলায় ফাঁস লেগে সে অচেতন হয়ে মেঝেতে পড়ে যায়। অন্য শিশুদের চিৎকারে মা এসে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, পুলিশকে অবহিত না করে রাতেই শিশুটির লাশ দাফন করা হয়েছে। বিষয়টি জানতে পেরে রবিবার সকালে একজন অফিসারকে ওই বাড়িতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com