মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

দেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ২১৭৪

  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ২৮৯ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক: দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৮১ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জনের।

সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৮০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৪ হাজার ৮৮৭ জন।
মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও ৪ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন, বাড়িতে ১ জন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২১ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ৫ জন, খুলনায় ১ জন, বরিশালে ১ জন ও রংপুরে ১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার ১৭ দশমিক ৪৬ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ১৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৫ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৭ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ৩ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৬০ বছরের ওপরে ২০ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com