ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

মামলা স্থগিত চেয়ে হাইকোর্টে ডা. সাবরিনার আবেদন

আদালত প্রতিবেদক: করোনাভাইরাসের পরীক্ষায় প্রতারণার অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ডা. সাবরিনা আরিফ চৌধুরী। অ্যাডভোকেট সাইফুজ্জামান তুহিন এ আবেদন করার তথ্য আজ বৃহস্পতিবার নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের পরীক্ষায় প্রতারণার অভিযোগে গত ২৩ জুন তেজগাঁও থানার মামলায় গত ১২ জুলাই গ্রেপ্তার দেখানো হয় ডা. সাবরিনাকে। এই মামলায় গত ২০ আগস্ট ঢাকার আদালতে সাবরিনাসহ অপরাপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওইদিনই সাবরিনার আইনজীবীরা কিছু ডকুমেন্ট চেয়ে আবেদন করেন। কিন্তু ওই আবেদন খারিজ করে দেন আদালত।

এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছেন সাবরিনা। আবেদনে মামলায় ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনীয় ডকুমেন্টস চাওয়া হয়েছে। একইসঙ্গে নিম্ন আদালতে চলমান মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন করা হয়েছে। আগামী সপ্তাহে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

জেকেজি হেলথ কেয়ার থেকে ২৭ হাজার রোগীকে করোনা টেস্টের রিপোর্ট দেওয়া হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৪০ জনের করোনার নমুনা আইইডিসিআরের মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি ১৫ হাজার ৪৬০ জনের ভুয়া রিপোর্ট তৈরি করা হয়, যা জব্দ করা ল্যাপটপে পাওয়া গেছে। এরপর জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগ আনা হয়।

এ মামলায় গত ৫ আগস্ট অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর ২০ আগস্ট অভিযোগ গঠন করা হয়। মামলায় ঢাকা মহানগর হাকিম আদালতে সাক্ষ্যগ্রহণ চলছে। আগামী ১০ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

মামলা স্থগিত চেয়ে হাইকোর্টে ডা. সাবরিনার আবেদন

আপডেট টাইম : ০৭:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০