ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

বিএনপি বিভেদের রাজনীতির ধারক ও বাহক: কাদের

নিজস্ব প্রতিবেদক: বিএনপি বিভেদের রাজনীতির ধারক ও বাহক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের রাজনীতিতে অশান্তির বিষবাষ্প বিএনপির হাত ধরেই ঘটেছে। সন্ত্রাস, ষড়যন্ত্র আর হত্যার রাজনীতির পেটেন্ট বিএনপিরই।

সোমবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভেদের রাজনীতিতে বিশ্বাসী নয়। সম্প্রীতির বাংলাদেশের মূলে বিএনপি বারবার কুঠারাঘাত করেছে। সরকারের সমালোচনা করতে গিয়ে দেশকে ছোট করেছে। নেতিবাচক রাজনীতি ও মিথ্যাচার তাদের আগের চেয়েও জনবিচ্ছিন্ন করে তুলছে এবং এভাবে চলতে থাকলে বিএনপি ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।

তিনি বলেন, বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন সরকার নাকি অর্থনীতি ধ্বংস করছে? বিশ্বব্যাপী বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির রোল মডেল হিসেবে স্বীকৃত। অর্থনৈতিক সক্ষমতা এবং চলকগুলোর যে ইতিবাচক ধারা তা দেখেও বিএনপি নেতারা মিথ্যাচার করছেন। করোনায় বিশ্ব অর্থনীতির স্থবিরতার মাঝেও সম্প্রতি রেমিটেন্স প্রবাহ, রফতানি বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড গড়েছে বাংলাদেশ।

তিনি বলেন, দেশের অর্থনীতি শেখ হাসিনার নেতৃত্বে এখন শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত। শতকরা ৮ শতাংশের উপরে প্রবৃদ্ধি বিএনপি কখনো নিজেদের আমলে ভাবতে পেরেছিল? ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন এবং বাস্তবায়ন কি দুর্বল অর্থনীতির পরিচয় বহন করে?

দেশে মাথাপিছু আয় বর্তমানে ২ হাজার ৬৪ ডলার উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য বিএনপি দেখতে পায় না।

পাকিস্তান থেকে আর্থসামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী কাদের বলেন, যারা এদেশের মুক্তির পথে বাধা ছিলো তারাও যখন বাংলাদেশের অর্থনীতি ও সমৃদ্ধির অগ্রযাত্রায় প্রশংসায় পঞ্চমুখ তখনো বিএনপি অর্থনৈতিক ভঙ্গুরতা দেখে। তখনো বিএনপি ইতিবাচক কিছু দেখে না। তাদের রাজনীতি এখনো নেতিবাচকতার আবর্তে ঘুরপাক খাচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

বিএনপি বিভেদের রাজনীতির ধারক ও বাহক: কাদের

আপডেট টাইম : ০৯:০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০